রবিবার, ৫ জুলাই, ২০১৫

যেভাবে বুটেবল করবেন আপনার পেন্ড্রাইভ সবচেয়ে সহজ পদ্ধতিতেঃ

আসসালামুআলাইকুম।কেমন আছেন বন্ধুরা?টেকটিউনে এটা আমার তৃতীয় টিউন।কোন ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।
আমরা অনেকেই নেট থেকে উইন্ডোজ ডাওনলোড দেই।এই উইন্ডোজ গুলো থাকে ISO ফাইল হিসেবে।এগুলো রাইট করার জন্য আমাদের সিডি প্রয়োজন হয়।এই সিডি কিনতে অনেক অর্থ খরচ হয় এবং রাইট করতে সময় লাগে যা আমরা সঞ্চয় করতে পারি।তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজে এবং কম সময়ে আপনি আপনার পারসোনাল পেন্ড্রাইভ কে উইন্ডোজের সিডি হিসেবে ব্যবহার করবেন।তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
আমারা যে সফটওয়্যার এর মাধ্যমে আমাদের পেন্ড্রাইভ বুটেবল করব তা Microsoft এর Official সফটওয়্যার।প্রথমে নিচ থেকে সফটওয়্যার টি ডাওনলোড করে নিন।

ডাওনলোড লিঙ্কঃWindows 7 USB-DVD Download Tool

পদ্ধতিঃ

  • প্রথমে সফটওয়্যার টি ডাওনলোড করুন করে ইন্সটল করুন
  • এবার সফটওয়্যার টি রান করান
  • এবার Browse এ ক্লিক করে আপনার ISO ফাইলটি দেখিয়ে দিন,Next এ ক্লিক করুন
  • এবার USB Device সিলেক্ট করুন
  • তারপর পেন্ড্রাইভের Path দেখিয়ে দিন এবং Begin Copying সিলেক্ট করুন
  • এবার Format এর জন্য পপআপ আসবে Yes বা Erase USB Device করুন

না পারলে চিত্র অনুসরণ করুনঃ










(বিঃদ্রঃ১.সফটওয়্যারটি উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ এ রান বা ইন্সটল করতে গেলে Microsoft Framework 3.5 বা তার চেয়ে Higher ভারসন ইন্সটল করা থাকতে হবে
২.পেন্ড্রাইভে কিছু রাখবেন না তাহলে Format হয়ে যাবে)

আপনি যদি উইন্ডোজ ৮ বা ৮.১ এর ব্যবহারকারী হন তাহলে Microsoft Framework 3.5 অফলাইনে ইন্সটল করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ-

  • প্রথমে উইন্ডোজ ৮ বা ৮.১ এর ডিস্ক বা ISO ফাইলটি ওপেন করে Sources ফোল্ডার এর ভিতরে থাকা sxs ফোল্ডার টি কপি করে C ড্রাইভে রাখুন
  • এবার স্টার্ট মেনুতে এসে মাউসের বাম বাটন ক্লিক করে Command Prompt(Admin)ওপেন করুন
  • তারপর নিচের Command টি লিখুন
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:C:\sxs /LimitAccess
  • এবার Enter চেপে ওয়েট করুন 100% হয়ে গেলে Microsoft Framework 3.5 ইন্সটল হয়ে যাবে।
  • পরবর্তীতে sxs ফোল্ডারটি Delete করে দিলেও সমস্যা হবে না।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন