এ যাবত স্যামসাং জেড১ বিক্রি হয়েছে ১ মিলিয়নের বেশি। তবে তারপরে স্যামসাং
বাজারে আর জেড২ আনেনি, বরং বিশ্ব বিখ্যাত প্রযুক্তিপন্য প্রস্তুতকারী
প্রতিষ্ঠানটি এবার হাজির হতে যাচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেম পরিচালিত
তাদের দ্বিতীয় স্মার্টফোন জেড৩ নিয়ে। অবশ্য স্যামসাং জেড৩ কোন অংশেই জেড১
এর মতো সাধারণ বৈশিষ্ট্যের ফোন নয় । এ সব তথ্য নিশ্চিত করেছে স্যামমোবাইল।
সম্প্রতি ইন্ডিয়ায় পরীক্ষামূলক ভাবে এসএম-জেড৩০০এইচ মডেল নাম্বারের স্যামসাং জেড৩ আমদানী করা হয়েছে। এই আমদানীর পেছনে আরেকটি উদ্দেশ্যও আছে - স্যামসাং এই জুলাই মাসের শেষে ইন্ডিয়ান টাইজেন ডেভলপার সামিটের পার্টনার হতে যাচ্ছে। আর সেখানেই জেড৩ কে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করানো হতে পারে।
স্যামমোবাইল এর দেয়া তথ্য অনুযায়ী জেড৩ তে আছে ৫ইঞ্চি ৭২০ * ১২৮০ রেজ্যুলুশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে জেড১ এ ছিল ৪৮০ * ৮০০ রেজ্যুলুশনের ৪ইঞ্চি আকারের ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজের একটি কোয়াড-কোর স্প্রেডট্রাম এসসি৭৭৩০এস প্রসেসর ফোনটিতে শক্তি সঞ্চার করছে। ডুয়াল সিম ব্যবহারের সুবিধা সম্বলিত এই সেটে আরো আছে ১.৫ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমরী এবং সম্মুখভাগে ৫ মেগাপিক্সেলের একটি ও পেছনে সংযুক্ত ৮ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা। জেড৩ তে ২৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারী থাকবে।
স্যামসাং ইন্ডিয়াতেই তাদের ফোন জেড১ অবমুক্ত করেছিল। সেই একই ধারাবাহিকতায় জেড৩ ও ইন্ডিয়াতেই প্রথমবারের মতো অবমুক্ত হতে যাচ্ছে। অবশ্য স্যামসাং এর এই ফোনটি একই সাথে বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন